ঝিনাইদহে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ৪৫
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হলেন- কাটচাঁদপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের নুর ইসলামের ছেলে রুহুল আমিন (৩০), দোড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জুল হক (৪৫), শৈলকুপা উপজেলার পুঁটিমারি গ্রামের ভিকু বিশ্বাসের ছেলে জহুরুল আলম (৩৬) ও পদমদী গ্রামের আব্দুল লতিফের ছেলে আল আমিন (২৩)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে জামায়াত ও শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্যান্য মামলায় ৬ উপজেলা থেকে আরও ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













