ঝিনাইদহে বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মী আটক


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার আশংকায় ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে ঝিনাইদহ পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- মহেশপুর উপজেলার ক্যাম্পপাড়ার মনিরুল ইসলাম (৩৫), সেজিয়া গ্রামের শাহাজান আলী (২৮), শফিউদ্দিন (৬০), শহিদুল ইসলাম (৪৫), কোটচাঁদপুর উপজেলার গাবতলা পাড়ার আমিনুর রহমান (২৮), হাসপাতাল এলাকার শফিউদ্দিন (৩৮), বলাবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪৮), বিল্লাল হোসেন (৩৮), পারলাট গ্রামের আব্বাস আলী (৬৫), দুধসরা গ্রামের মনির হোসেন (৪০), কাগমারী গ্রামের জয়নাল আবেদিন (৩০), একই গ্রামের আওলাদ (৩০), গুড়পাড়া গ্রামের আবু বক্কর (৪৫), কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের রাকিব উদ্দিন (৩৫), হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামের রাহাজ উদ্দিন (৬০), মান্দারতলা গ্রামের আব্দুর রাজ্জাক (৪১), শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের নওশাদ মোল্লা (৫০), আনিপুর গ্রামের মইনুদ্দিন (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৮), আনন্দনগর মহি উদ্দিন (৫০) ও সদর উপজেলার শালিয়া গ্রামের আশিকুর রহমান (২৯)। আটককৃতদের সম্পর্কে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













