ঝিনাইদহে মস্তকবিহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, নাম-পরিচয় পাওয়া যায়নি, বয়স ৩৫-৪০ বছর


ঝিনাইদহ শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের ব্রিজের পাশ থেকে মস্তকবিহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শৈলকুপা থানার পুলিশ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৩৫-৪০ বছর হতে পারে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, শৈলকুপা থানার রামচন্দ্রপুর গ্রামের ব্রিজের পাশে মস্তকবিহীন মৃতদেহটি পড়ে ছিল। কুষ্টিয়ার ইবি থানা ও শৈলকুপা থানার সীমান্তবর্তী গ্রাম রামচন্দ্রপুর। শুক্রবার সকালে রামচন্দ্রপুর গ্রামের শ্মশানের ব্রিজের পাশে মস্তকবিহীন মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। দুর্বৃত্তরা অন্য কোনো স্থান থেকে তাকে ধরে এনে হত্যা করে মৃতদেহটি ওই স্থনে ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। তবে নাম-পরিচয় জানা গেলে বিস্তারিত জানা যেতে পারে বলে তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













