ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জের মনোহরপুর গ্রামে বিপুল মণ্ডল (২৩) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর নামে আহত হয়েছেন আরো এক ছাত্রলীগ কর্মী। আহত জাহাঙ্গীরকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মনোপুর গ্রামের হাটখোলা এলাকার কবরস্থানের পাশে ঘটনাটি ঘটে। নিহত বিপুল মনোহরপুর গ্রামের ফজলু মণ্ডলের ছেলে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ইমরান আলম জানান, জেলার কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা লিটন মেম্বর ও মনোহরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা বজলু মণ্ডলের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে লিটন গ্রুপের লোকজন বিপুল ও তার সঙ্গে থাকা জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এ সময় বিপুল ও জাহাঙ্গীরকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহতাবস্থায় বিপুলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। আহত জাহাঙ্গীরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে রাত একটার দিকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন জানান, নিহত বিপুল ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। এখনো থানায় মামলা হয়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মনোহরপুর গ্রামের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













