ঝিনাইদহে স্বামী কর্তৃক নির্যাতন করে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা, সদর হাসপাতালে ভর্তি !


স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাক বাংলা বাজার এলাকায় ঘটনা টা ঘটেছে। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি নয়ন তারা সাংবাদিকদের জানান, ঝিনাইদহ সদর উপজেলার বাদ পুকুরিয়া গ্রামের মৃত বাবুর আলী মন্ডলের ছেলে শরিফুল ইসলামের ৪ বছর আগে আমার বিয়ে হয়।
বিয়ের পর আমার স্বামীর সাথে প্রায় ২ বছর যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এঘটনায় আমি আদালতে মামলা করি। উক্ত মামলা বিষয়ে মিমাংশার কথা বলে গত শুক্রবার আমার স্বামী ডেকে পাঠায় সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামর ডাক বাংলা বাজারের চাতালে।
সেখানে আমার স্বামী সহ আরও ২ জন উপস্থিত ছিল। আমার স্বামী আমার সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে কিল ঘুসি মারা শুরু করে। এই সময়ে তার কমরে থাকা গামছা দিয়ে আমার গলা পেচায়ে ধরে আমি ঘরের মেঝেতে পড়ে যায়।
তখন ওরা মনে করে আমি মরে গেছি। তখন তারা লাশ গুম করার জন্য আলোচনা শেষে সবাই বাহিরে যায়। এ সময়ে আমি সুযোগ বুঝে ঘরের মধ্যে হতে দৌড়ে চিৎকার করতে করতে বাহিরে আসি। তারপর কে বা কারা আমার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আমার আপন জন না থাকায় আমি থানায় যেতে পারছি না।
এই প্রসঙ্গে নয়ন তারার স্বামী শরিফুল ইসলাম মোবাইলে জানান, আমি তাকে কোন হত্যা চেষ্টা করিনি। তার মিথ্যা সাজান নাটক বলে উল্লেখ করেন। ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার আনিচুর রহমান বলেন, আমার নিকট কেউ অভিযোগ করেনি। হাসপাতালে কাউকে পাঠায়ে ঘটনা সত্য হলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













