ঝিনাইদহ সদর হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধ’র মৃত্যু !


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত (৬৯) এক বৃদ্ধ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। রবিবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আসাদ-উজ-জামান জানান, গত ২৩ আগস্ট জেলার কোটচাঁদপুর রেল স্টেশনের পাশে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়।
দমকল বাহিনী তাকে উদ্ধার করে স্থানীয় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে গত ২৫ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে রবিবার সকালে মারা যায়।
তার শরীরের পিছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চেতনা নাশক কিছু খাওয়ানোর পর ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। লাশ ময়না তদন্ত করে বেওয়ারিশ দাফনের জন্য ঝিনাইদহ আঞ্জুনামে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













