সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝুঁকিপূর্ণ এলাকা পুরো কারওয়ান বাজার

কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার দক্ষিণ-পশ্চিম কর্নারে এনবিএল (ন্যাশনাল ব্যাংক) টুইন টাওয়ার নির্মাণের জায়গা থেকে ১৫ লাখ সিএফটি মাটি সরিয়ে ফেলার কারণে ওই এলাকার পুরো অংশই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সার্ক ফোয়ারার আশেপাশের রাস্তা, বিল্ডিংসহ অন্যান্য স্থাপনাও এ ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে নির্মাণাধীন ওই ভবনের সামনের রাস্তার অনেকটা অংশ ধসে পড়েছে। সার্ক ফোয়ারার আশেপাশের মূল রাস্তাগুলোতেও ছোট ছোট অনেক ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল নির্মাণাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে ১৫ লাখ সিএফটি মাটি সরিয়ে ফেলার তথ্য প্রকাশ করে।

বুধবার দিনভর মেয়র আনিসুল হক বিভিন্ন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে করনীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করেন। ওই বৈঠকে রাজউক, সেনাবাহিনী, বুয়েট সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারগন উপস্থিত ছিলেন। দুর্ঘনাস্থলের আশেপাশের ভবন ও সড়কগুলোকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। সেই অনুযায়ী এক হাজার ট্রাক বালু ফেলার সিদ্ধান্ত হয়। যার মধ্যে ৫০০ ট্রাক বালু বৃহস্পতিবার সকালের মধ্যে ফেলার কথা হয়।

কিন্তু আজ সকালে দেখা যায়, ৫০০ গাড়ি বালু ফেলার আগেই সেখানে বিভিন্ন সমস্যা দেখা যায়। সেখানকার আশেপাশে গ্যাস পাইপ ও পানির পাইপ ফেটে যায়। মাটি দেবে যায়। ফলে এক ধরনের আশঙ্কা দেখা দেয়। কিছুক্ষণের জন্য বালু ফেলা বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর পরিকল্পনায় আবারও বালু ফেলার কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত মেয়র আনিসুল হক বলেন, আজকের মধ্যেই বালু ফেলার কাজ শেষ করা হবে। বালু ফেলার কাজ করতে পারলে আশেপাশের সড়কগুলোর ঝুঁকি কমে যাবে। বৃষ্টি না হলে এ ঝুঁকি একেবারেই সম্ভবনা থাকবে না। কিন্তু ভারি বৃষ্টি হলে ঝুঁকির পরিমাণ বেড়ে যাবে।

তিনি আরো বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণাধীন প্রতিষ্ঠানের কোনো গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সুন্দরবন হোটেলটিকে কিভাবে অক্ষত রাখা যায় তা নিয়ে ভাবা হচ্ছে। উল্লেখ্য, বুধবার সকাল ৮টার দিকে কারওয়ান বাজারে অবস্থিত সুন্দরবন হোটেলের পাশে নির্মাণাধীন এনবিএল টাওয়ারের পাইলিং ধসে যায়। এ সময় পাশের সড়কের কিছু অংশও ধসে পড়ে। সুন্দরবন হোটেলের সামনের নিচের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি