সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাকা জমা দিয়েও ৭১ হাজার বাংলাদেশির হজযাত্রা অনিশ্চিত

প্রায় ৭১ হাজার বাংলাদেশির হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টাকা জমা দেওয়ার পরও কোটা জটিলতার কারণে এতো সংখ্যক ধর্মপ্রাণ মানুষের হজে যাওয়া বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

গত ২০ মার্চ (সোমবার) হজে যাওয়ার প্রাক-নিবন্ধনের জন্য বাংলাদেশিদের টাকা জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষ দিনের হিসেবে দেখা যাচ্ছে, কোটার চেয়ে প্রায় ৭১ হাজার বেশি প্রাক-নিবন্ধন হয়ে গেছে।

২০১৭ সালে সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী সরকারি-বেসরকারি মিলিয়ে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮জন মুসল্লির হজে যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে, প্রাক-নিবন্ধন হয়েছে তার অনেক বেশি।

এছাড়া গত বছরের ৩৭ হাজার ৪৫০জন প্রাক-নিবন্ধনকারী হজে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়ে প্রায় ৭১ হাজার মানুষ টাকা জমা দিয়েও বিভ্রান্তির মধ্যে পড়েছেন।

এ বিষয়ে হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আবদুল্লাহ আল নাসের বলেন, ‘হজে যাওয়ার জন্য নিদৃষ্ট কোটার বাইরে অনেকে প্রাক-নিবন্ধন করেছেন। কিন্তু তারা এ বছর হজে যেতে পারবেন না।’

আবদুল্লাহ আল নাসের যোগ করেছেন, ‘নিবন্ধনের নাম করে দালালরা অনেকের কাছ থেকে দুই-আড়াই লাখ টাকা নিয়েছে।’

দালালদের খপ্পরে পরে অনেকের স্বপ্নের মৃত্যু হতে গেলেও জোর দিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে না কর্তৃপক্ষ। ধর্ম মন্ত্রাণালয়ের সচিব আবদুল জলিল বলেছেন, ‘প্রাক-নিবন্ধিতদের মধ্য থেকে সবাই এবার হজে যেতে পারবে না। তবে যারা এবার যেতে পারবেন না তাদের ‘আগামী বছর অগ্রাধিকার’ দেওয়া হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ