ব্রিটিশ সংসদের বাইরে গোলাগুলি


লন্ডনে ব্রিটিশ সংসদ ভবনের বাইরে থেকে গুলির আওয়াজ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন ওয়েস্টমিনস্টারে সংসদ ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে।
গোটা সংসদ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।
সংসদের অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে।
সংসদের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন।
ব্রিটিশ এক রাজনীতিক যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেওয়া হচ্ছে এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে।
এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা যাচ্ছে, তবে ঐ ব্যক্তি মারা গেছে কীনা তা এখনও নিশ্চিত করা যায় নি।
দ্বিতীয় আরেকটি ঘটনায় সংসদের পাশেই ওয়েস্টমিনস্টার সেতুর উপর পাঁচজন ব্যক্তির উপর একটি গাড়ি চালিয়ে দেবার খবর পাওয়া যাচ্ছে।
বিস্তারিত আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













