রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টুইটারে আসল ও নকল ট্রাম্পের ঝগড়া!

হাস্যকর বিভিন্ন কাজ করে ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই জনপ্রিয় কমেডি শো ‘স্যাটারডে নাইট লাইভ’ এর প্রিয় লক্ষ্যবস্তু। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তাকে যেন আরো পেয়ে বসেছে তারা।
আর তাকে নিয়ে মজা করায় এই শো’র বিরুদ্ধে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। বদলে শোতে ট্রাম্প চরিত্রে অভিনয় করা অ্যালেক বল্ডউইনও এক হাত নিয়েছেন টুইটারে।
স্যাটারডে নাইট লাইভের সর্বশেষ শোতে দেখানো হয়, ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি ব্রিফিংয়ের মধ্যে টুইট/রিটুইট করে চলেছেন। এই সময় তার উপদেষ্টারা এজন্য ভদ্রতার সঙ্গে তিরস্কার করে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা প্রধান কেলিঅ্যান কেনওয়ের চরিত্রে অভিনয় করা ক্যাট ম্যাককিন বলেন, ট্রাম্প ব্যবসা ও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বার্থের সংঘাতের থেকে গণমাধ্যমের মনোযোগ সরিয়ে নেয়ার জন্য টুইটারকে ব্যবহার করছেন। তৎক্ষণাত ট্রাম্পের চরিত্রে অভিনয় করা বল্ডউইন বলেন, আসলে আমার মস্তিষ্ক খারাপ বলেই এমনটা করে থাকি।
এই কমেডি শো’ প্রচারিত হওয়ার পরেই ট্রাম্প টুইটারে একহাত নেয়ার চেষ্টা করেন। একটি পোস্টে তিনি বলেন, স্যাটারডে নাইট লাইভ দেখার চেষ্টা করলাম, দেখার অযোগ্য! সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট। মোটেও হাস্যকর নয়, এবং বল্ডউইনের করা অনুকরণ এর চেয়ে বাজে হওয়া সম্ভব না, দুঃখজনক।

Just tried watching Saturday Night Live – unwatchable! Totally biased, not funny and the Baldwin impersonation just can’t get any worse. Sad

আর ট্রাম্পের এই টুইটের পরে চুপচাপ বসে থাকেননি নকল ট্রাম্প বল্ডউইন। টুইটারে দেয়া পোস্টে বলেন, ট্রাম্প আপনার করবিবরণী প্রকাশ করুণ তাহলেই আমি আর আপনাকে অনুকরণ করবো না। টুইটারে আসল ও নকল ট্রাম্পের বচসায় বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। হলিউড রিপোর্টার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প