ভারতে আবারো বিদেশি নারী ধর্ষণ
নয়া দিল্লিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলেন আরেক বিদেশি নারী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি এনজিওর মাধ্যমে দিল্লি পুলিশের কাছে এ অভিযোগ করেন এক মার্কিন নারী। শনিবার দিল্লির পুলিশ আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
ধর্ষণের শিকার ওই নারী বলেন, সফরকালে একটি অভিজাত হোটেলে নির্যাতিত হন তিনি। তিনি জানান, চলতি বছরের এপ্রিলে ভারত সফরের সময় তার লোকাল এজেন্ট চারজন সঙ্গী নিয়ে তার রুমে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।
দেশটির পুলিশ যুগ্ম কমিশনার মুকেশ মিনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মার্কিন নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ মামলা রেকর্ড করেছে এবং এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ অপরাধীর শাস্তি নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গতমাসে ৩৫ বছর বয়সী একজন জাপানি মহিলা কেরালায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এর আগে গত বছর একইভাবে আরেকজন জাপানি নারীরও শ্লীলতাহানি করা হয়। এনডিটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













