ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ আরোহী নিহত
কুমিল্লার লাকসামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন একজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লাকসাম-নাঙ্গলকোট সংযোগ সড়কের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মনোহরগঞ্জের খিলা এলাকার সিএনজি অটোরিকশার চালক জসিম উদ্দিন ও একই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম। এ ছাড়া আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, লাকসাম থেকে একটি সিএনজি অটোরিকশা কুমিল্লা যাচ্ছিল। সিএনজিটি লাকসাম-নাঙ্গলকোট সংযোগ সড়কে গেলে বিপরীত দিকে থেকে আসা ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন যাত্রী মারা যান। ট্রাকটি কুমিল্লা থেকে নোয়াখালী যাচ্ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













