সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পের বাধা দূর, কলোরাডো ব্যালট থেকে সরানো ছিল ভুল, মার্কিন সুপ্রিম কোর্ট

মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছেন, গত বছর কলোরাডোর প্রাথমিক ব্যালট থেকে ডোনাল্ড ট্রাম্পকে ভুলভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ টি রাজ্যেই ট্রাম্পের ব্যালটে উপস্থিত হওয়ার পথ পরিষ্কার হয়ে গেল। কলোরাডোর সুপ্রিম কোর্টের রায়কে সোমবার (৪ মার্চ) মার্কিন ফেডারাল সুপ্রিম কোর্ট অবৈধ বলে রায় দিয়েছে যার ফলে ২০২৪ সালের কলোরাডো নির্বাচনী ব্যালটে থাকতে পারবেন ডোনাল্ড ট্রাম্প।

২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে (কংগ্রেস ভবন) হামলা চালিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এই হামলার মদদদাতা হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করে কলোরাডোর সুপ্রিম কোর্ট মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা অনুযায়ী (বিদ্রোহসংক্রান্ত একটি ধারা) সাত বিচারপতির বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতের (৪-৩) ভিত্তিতে কলোরাডো রাজ্যের ব্যালটে অংশ নেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করেছিলেন। কিন্তু মার্কিন ফেডারাল সুপ্রিম কোর্ট এই রায়কে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন যেটিকে ট্রাম্পের জন্য একটি বড় জয় হিসেবেই দেখা হচ্ছে।

সুপ্রিম কোর্ট এই রায়ে জানিয়েছেন, “আমরা উপসংহারে পৌঁছেছি যে রাজ্যগুলো রাষ্ট্রীয় পদে আছে অথবা থাকার চেষ্টা করছে এমন ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করতে পারে। কিন্তু সংবিধানের অধীনে ধারা ৩ কার্যকর করার ক্ষমতা রাজ্যগুলোর নেই।” সুপ্রিম কোর্ট রায়ে আরো জানিয়েছেন, রাজ্যগুলোর পরিবর্তে শুধু কংগ্রেসেরই ধারাটি কার্যকর করার ক্ষমতা রয়েছে।

এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য মঙ্গলবারের (৫ মার্চ) কলোরাডো রাজ্যের প্রাথমিক ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করার পথ পরিষ্কার করে দিয়েছে। ট্রাম্প রিপাবলিকান মনোনয়নের জন্য অনেকটাই এগিয়ে আছেন এবং নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের এস্টেট থেকে এই সিদ্ধান্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই রায়ের জন্য। আমি মনে করি আমাদের দেশকে একত্রিত করতে আমি অনেক দূর এগিয়ে যাবো কারণ আমাদের দেশের এটিই চাওয়া।”

কলোরাডো সহ ১৪ টি মার্কিন অঙ্গরাজ্যের ‘সুপার টিউসডে’র প্রাইমারি ব্যালটে সাবেক এই প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির সাথে প্রতিদ্বন্দিতা করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প