ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান- অর্ধশতাধিক দালাল আটক


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দালাল আটক করেছে। ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে সোমবার (৪ মার্চ) সকালে প্রায় ৬০ থেকে ৬৫ জন দালালকে আটক করেছে র্যাব-৩ এর গোয়েন্দা দল।
এ বিষয়ে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এসব দালাল চক্রকে চিহ্নিত করা হয়েছে। আমরা অল্প সংখ্যক দালালকে ধরতে পেরেছি। এ সংখ্যা আরও বেশি হবে বলে জানান তিনি। এসব দালাল সেবা নিতে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িত।
র্যবের কর্মকর্তা বলেন, এই দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের জিম্মি করে অপকর্ম করে আসছে। চলমান প্রক্রিয়ায় এই অভিযান। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সব মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













