‘ট্রিবিউট টু হুমায়ুন ফরীদি’


বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী হুমায়ুন ফরিদী অভিনীত ৭টি চলচ্চিত্র দেখানোর মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানাবে এশিয়ান টিভি। এই আয়োজনের শিরোনাম ‘ট্রিবিউট টু হুমায়ুন ফরীদি’।
চ্যানেলটির সাত দিনের ঈদ অনুষ্ঠানমালায় সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ৫০ মিনিটে প্রচারিত হবে।
ঈদের দিন থাকছে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘রাঙা বউ’ (আমিন খান, ঋতুপর্ণা সেনগুপ্ত)। ঈদের পরদিন প্রচার হবে শহীদুল ইসলাম খোকনের ‘দুঃসাহস’ (শাবানা, সোহেল রানা, রুবেল, অরুণা বিশ্বাস)। তৃতীয় দিন রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘জজ ব্যারিস্টার’ (আলমগীর, শাবানা, বাপ্পারাজ, লিমা)।
চতুর্থ দিন দেখানো হবে শহীদুল ইসলাম খোকনের ‘বিশ্বপ্রেমিক’। পঞ্চম দিন প্রচার হবে শিবলী সাদিক পরিচালিত ‘ত্যাগ’ (ইলিয়াস কাঞ্চন, চম্পা)। ষষ্ঠ দিন থাকছে উত্তম আকাশের ‘ভণ্ড বাবা’ (মান্না, মৌসুমী)।
এই আয়োজনের সমাপনী দিনে দেখানো হবে হাফিজ উদ্দিন পরিচালিত ‘টাকার অহংকার’ (নাঈম, শাবনাজ)।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













