দিনাজপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
দিনাজপুর: পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মোকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোকছেদ আলী ওই গ্রামের মৃত অখির উদ্দিনের ছেলে।
মোকছেদ আলীর স্ত্রী আসমা খাতুন জানান, প্রতিদিনের মতো রাতে খাওয়ার পরে মোকছেদ তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘাতকরা ঘরে ঢুকে তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, মোকছেদ আলীর মাথায়, বুকে ও পাঁজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জমি বিক্রয় করা নিয়ে পরিবারের সাথে তার দ্বন্দ্ব চলে আসছে বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতকদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













