ডিবির ৪ কর্মকর্তাসহ ১০ পুলিশ প্রত্যাহার


দায়িত্বে অবহেলার কারণে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ৪ কর্মকর্তাসহ ১০ পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাদের গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।
যাদের প্রত্যাহার করা হয়েছে- গাজীপুর গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই মো. মোস্তাফিজ ও মনিরুজ্জামান, এএসআই মো. সুমন ও আমান উল্যাহ, কনষ্টেবল আনোয়ার হোসেন, এরশাদুল আলম, শাহাদত হোসেন, আরিফ হোসেন, রফিক এবং মোস্তফা মিয়া।
পুলিশ সুপার জানান, কর্তব্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে তাদেরকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













