ডিসেম্বর থেকে অনলাইনে সাক্ষ্যগ্রহণ
আগামী ডিসেম্বর মাসে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। ফলে বিদেশে অবস্থানরত যে কেউ আদালতে সাক্ষ্য দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
গতরাতে সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানবিচারপতি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে এখন ৩১ লাখেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। মামলাজট কমাতে বিভিন্ন পদক্ষেপনেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ করা হবে।
প্রধান বিচারপতি আরো জানান, আদালতের পুরো কার্যক্রমের তথ্য সার্ভারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। মামলা সংশ্লিষ্টরা তাদের প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবেন।
যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বে প্রশংসিত হচ্ছে, এ দাবি করে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, ‘বিদেশের সাহায্য না নিয়েই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। দেশের কিছু মানুষ এ বিচারের সমালোচনা করলেও বিদেশে এ বিচার প্রক্রিয়া প্রশংসিত হচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













