তনু হত্যার বিচারের দাবিতে ২৫ এপ্রিল আধাবেলা হরতাল


কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৫ এপ্রিল অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশি বাধার পর এই ঘোষণা দেয়া হয়।
গত রোববার দেয়া ঘোষণা অনুযায়ী সকালে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে জড়ো হন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে হাইকোর্ট পেরিয়ে শিক্ষাভবনের কাছাকাছি বাধা দেয় পুলিশ। এসময় ধাক্কাধাক্কিতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
এরপর সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছে শিক্ষার্থীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













