সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হিলারির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই’

যুক্তরাষ্ট্রের অাসন্ন ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী ফ্রন্টরানার হিলারি ক্লিনটনের দেশটির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। গুরুত্বপূর্ণ উইসকনসিন প্রাইমারিতে হিলারিকে হারানোর প্রেক্ষিতে উজ্জীবিত স্যান্ডার্স এমন মন্তব্য করেন। ফিলাডেলফিয়ায় এক প্রচারাভিযানে সমর্থকদের উদ্দেশ্যে একথা বলেন ভেরমোন্ট সিনেটর স্যান্ডার্স। খবর পিটিঅাই’র

উইসকনসিন প্রাইমারির একদিন পর হিলারি ক্লিনটন বলেছিলেন যে, বার্নি স্যান্ডার্স ডেমোক্রেট কিনা এ ব্যাপারে তার সন্দেহ রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই স্যান্ডার্স ওই মন্তব্য করেন।

ফিলাডেলফিয়ায় নির্বাচনী সমাবেশে সোশালিস্ট স্যান্ডার্স বলেন, ‘সেক্রেটারি ক্লিনটন কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠছেন বলে মনে হচ্ছে। তিনি কয়েকদিন ধরে বলছেন তিনি নাকি মনে করেন যে আমার নাকি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই।’

‘যাহোক, সেক্রেটারি ক্লিনটনের মন্তব্যের প্রতিক্রিয়ায় আমাকে জবাব দিতে দেন : আমি মনে করি না তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য; যদি সে তার সুপার প্যাক [পিএসি]’র মাধ্যমে বিশেষ সুদ ফান্ডবাবদ ওয়াল স্ট্রিট থেকে লাখ লাখ নিয়ে থাকেন। যদি আপনি সুপার প্যাকের মাধ্যমে ওয়াল স্ট্রিট থেকে ১৫ মিলিয়ন ডলার নিয়ে থাকেন তাহলে আমি মনে করি না আপনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য।’

এদিকে, বার্নি স্যান্ডার্সের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই বলে এমন কোনো মন্তব্য হিলারি করেননি বলে তার শিবির থেকে নাকচ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে হিলারির প্রচারাভিযান শিবিরের মুখপাত্র ব্রায়ান ফালন বলেন, ‘হিলারি বলেননি যে বার্নি স্যান্ডার্সের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই। কিন্তু তিনি এখন উল্টো হিলারি সম্পর্কে একথা বলছেন যা অপ্রত্যাশিত।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প