বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তনু হত্যার বিচার দাবিতে ২৫ এপ্রিল হরতাল, প্রচারণা চলছে

ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে আগামী ২৫ এপ্রিল সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। আর হরতাল সফলভাবে পালন করার জন্য দেশব্যাপী প্রচারণায় নেমেছে সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

রোববার (১৭ এপ্রিল) রাজধানীর বাংলাবাজার, লক্ষ্মীবাজার, রায়সাহেব বাজার এলাকায় প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা লিফলেট হাতে প্রচারণা চালান। আজও বিভিন্ন স্থানে প্রচারণা অব্যাহত আছে।

গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজীবাদবিরোধী ছাত্র ঐক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে সংগঠন দুটির কয়েকশ নেতা-কর্মী মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন।

তিন নেতার মাজার ও দোয়েল চত্বর এলাকায় দু’দফা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। কিন্তু ওই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। তবে হাই কোর্ট মাজার এলাকায় ফের তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে ওইখানে বসে সমাবেশ করেন সংগঠন দুটির নেতারা।

গত ২০ মার্চ রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ তনুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশের মানুষ। ঘটনার প্রায় একমাস হতে চললেও পুলিশ এখনও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ