সুন্দরবনে ফের আগুন


সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলিক্যাম্প এলাকায় আবারো আগুন লেগেছে।
সোমবার সকাল ১০টার দিকে এ আগুন লাগে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে বনবিভাগের কর্মীরা চেষ্টা করছে।
এনিয়ে গত এক মাসে দুদফা আগুন লাগে সুন্দরবনে। ওই আগুনে পুড়ে যায় বনের বেশ কিছু এলাকার গাছপালা।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ও ২৮ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













