রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘তনু হত্যা শুধু একটি নমুনামাত্র’ ধর্ষণ বেড়ে চলেছে কারন…?

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রীওে নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতকরণ এবং সারাদেশে অব্যাহতভাবে চলমান নারী নির্যাতন, হত্যা-ধর্ষণের বিচার দাবিতে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

নাগরিক সমাবেশে বক্তারা বলেন, ‘তনু হচ্ছে একটি প্রতীক। দেশে বর্তমানে ধর্ষণের মহামারি বিরাজ করছে। রাষ্ট্রে একের পর এক ধর্ষণের পরও বিচার না হওয়ায় আজ এ অবস্থা। সরকারের বিচারহীনতার কারণেই ধর্ষণ বেড়ে চলছে।’

রোববার (১০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়ন আয়োজিত নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবীব রুম্মন বলেন, ‘তনু হত্যা শুধু একটি নমুনামাত্র। সামাজিকভাবে আমরা এতো নিচে নেমে গেছি যে, আমরা এখন পশুর মতো আচরণ করছি। মুক্তিযুদ্ধের পর থেকে আমরা পশুর চরিত্র নিয়ে এগুচ্ছি। তাই এ পশু চরিত্রধারীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত এলাকায় তনুকে হত্যা করা হয়েছে। এ ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। তনু একটি লড়াইয়ের নাম। রাষ্ট্রযন্ত্র ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়ার কারণে ধর্ষকরা আজ দাপিয়ে বেড়াচ্ছে।’
2016_04_10_22_
সংগঠনের আরেক সাবেক সভাপতি শরীফুজ্জামান বলেন, ‘দেশে এখন আইনের শাসন নেই। শাসকের ইচ্ছায় শাসকগোষ্ঠীর আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। একসময় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাওয়া হত, এখন হত্যাকাণ্ডের বিচার চাওয়া হচ্ছে।’

সমাবেশ থেকে অবিলম্বে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। পাশাপাশি অন্যান্য হত্যাকাণ্ডেরও বিচার দাবিসহ বর্ষবরণে সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়।

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাসের সঞ্চালনায় এসময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, ছাত্র ইউনিয়ন নেতা লিটন নন্দীসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্রবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন

  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নবীন এক্সপোর্টারদের নিয়ে এক্সপোর্ট সেবার বিজনেস মিটআপ
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • কুমিল্লার তরুণ সমাজকর্মী আবু জাফর মোহাম্মদ সালেহের জীবন ঝুঁকিতে
  • দেউলিয়া হওয়া ‘সিলিকন ভ্যালি ব্যাংক’ কিনতে চান ইলন মাস্ক
  • টানা ৯১ ঘণ্টা ধরে ট্যাটু এঁকে গিনেস রেকর্ডে
  • ক্যারিয়ারে ৫০০ উইকেটের মালিক হতে চান হাসান