তমার ব্যানারে চলছে শুল্ক ফাঁকি দেয়া গাড়ি


আরামদায়ক, নিরাপত্তা, নির্ভরতার কারণে ঢাকার রাস্তায় খুবই জনপ্রিয় তমার ট্যাক্সি ক্যাব। কিন্তু এই ব্যানারে চলছে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল গাড়ি।
রোববার বিকেলে রাজধানীর বারিধারা থেকে এমনই দু’টি হ্যারিয়ার গাড়ি জব্দ করেছে শুল্ক বিভাগের গোয়েন্দারা। তথ্যটি নিশ্চিত করেন সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান।
তিনি জানান, শুল্ক সুবিধার অপব্যবহারের দায়ে দুটো হ্যারিয়ার ট্যাক্সি জিপ আটক করা হয়েছে। তমা ব্র্যান্ডের এই দুটো জিপ শুল্ক সুবিধায় আনলেও এগুলো ব্যক্তিগত ব্যবহারের প্রাথমিক তথ্য থাকায় তা আটক করা হয়েছে।
তিনি আরো জানান, এসআরএ ১৩৯/২০০৯ অনুযায়ী ট্যাক্সি ক্যাবের জন্য আনা কোনো গাড়ি ২০ শতাংশের অতিরিক্ত শুল্ক মওকুফযোগ্য। আটক ট্যাক্সি টয়োটা হ্যারিয়ার ২০১৪ সালের তৈরি। এর ইঞ্জিন ক্যাপাসিটি সিসি ২০০০। এর মধ্যে একটি ২০১৫ সালে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন (ঢাকা মেট্টো প ১৪-৫৯৩৫) নেয়া হয়। অন্যটি এখনো নেয়নি।
পরেরটি বারিধারার অটোকার সেলেকশন নামীয় শোরুম থেকে উদ্ধার করা হয়। এসআরও শর্ত অনুসারে এসব ট্যাক্সির রঙ ও অন্যান্য ফিটিং দেশ থেকে সরবরাহের কথা থাকলেও তা করা হয়নি। এসআরও অনুসারে ট্যাক্সি ব্যক্তিগত ব্যবহার করা যায় না। গাড়ি দুটোর শুল্ক ২১৭ শতাংশ। শুল্কসহ মোট মূল্য এক কোটি টাকা।
এতে শুল্ক সুবিধা নেয়া হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। আরো অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













