তাজ মঞ্জিলের মালিকের স্ত্রীসহ পাঁচজন রিমান্ডে


জঙ্গি আস্তানার জন্য আলোচিত রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী মমতাজ পারভীন ও তার ছেলেসহ পাঁচজনকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম এ আদেশ দেন। আসামিরা হলেন, বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম এবং তার সহযোগী মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, ২ আগস্ট পুলিশের কাজে বাধা ও তথ্য গোপনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ আসামিকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে নিয়মানুযায়ী রবিবার শুনানীর জন্য দিন ধার্য করেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













