তাদের আমরা ছাড়ব না : শেখ হাসিনা
বাংলাদেশে বিদেশি হত্যাকাণ্ডে খালেদা জিয়ার যোগসাজশের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারাই এই খুনে জড়িত তারা কোনো ছাড় পাবে না।
মঙ্গলবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। ‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দেয় এফবিসিসিআই।
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ যখনই বাধাবিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে চায়, বাংলার মানুষ যখনই মাথা উঁচু করে বাঁচতে চায়, তখনই দেশি-বিদেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। আন্তর্জাতিক সম্প্রদায় যে সময় আমাদের কাজকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করছে, ঠিক তখনই দু’জন বিদেশিকে হত্যা করা হল।
“এসব হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তাদের খুঁজে বের করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবই। তাদের আমরা ছেড়ে দেব, এটা যেন কেউ না ভাবে।”
বিএনপি-জামায়াত জোটের ৯০ দিনের হরতাল-অবরোধে সহিংসতার ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া দেশে মানুষ হত্যার পর এখন বিদেশে গিয়ে মানুষ হত্যা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













