তারেকের মনোনয়নপত্র কিনলেন শাহজাহান
বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে বুধবার বেলা পৌনে চারটার দিকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ তথ্য উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান।
এর আগে সকালে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র কেনেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী।
চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য ২৯ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে বিএনপি। ১৯ মার্চ দলের শীর্ষ এ দুই পদে নির্বাচন হবে।
নজরুল ইসলাম খান জানান, চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর এবং তাকে দলের চাঁদাদাতা সদস্য হতে হবে। ৪ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিশনের অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













