লৌহজংয়ে শিশুর গলাকাটা লাশ উদ্ধার


মুন্সীগঞ্জ : জেলার লৌহজংয়ে নিখোঁজের চার দিন পর সায়মন (৪) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কুমারভোগের গুহেরবাড়ি মাদরাসা রোর্ডের পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুর চাচা মো. খলিল জানান, সায়মন গত ২৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয় এরং ওই দিন নিখোঁজ হওয়ার ব্যাপার লৌহজং থানায় একটি জিডি করা হয়েছিল। লাশ উদ্ধারের পর দেখা গেছে তার গলাকাটা, পেট-বুকের মাংস নেই। শুধু মাথা আর কোমড় থেকে পা পর্যন্ত ভালো আছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, শিশুটির বয়স ৪/৫ বছর হবে। নিহত শিশু কুমারভোগ পুনর্বাসনকেন্দ্রের বাসিন্দা আতাউর রহমানের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













