তারেকের শাশুড়ির বিরুদ্ধে চার্জ গঠন ৮ জুন


দুদকের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠনে শুনানির জন্য ৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
রোববার তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও হান্নান ভূঁইয়া সময় আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির আবেদন মঞ্জুর করে ওই দিন ধার্য করেন।
এর আগে গত ১২ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ২৩ এপ্রিল তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্পদের হিসাব জমা দেয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু।
এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেয়ায় এ মামলা করা হয়।
২০১৫ সালের ১৯ জানুয়ারি আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় দুদক। দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













