বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন নারী মিলে এক যুবককে যৌন নির্যাতন!

১৫ আসনের একটি ট্যাক্সিতে উঠেছিলেন এক যুবক। ওই ট্যাক্সিতে তিন নারী যাত্রীর দৃষ্টি পড়ে তার দিকে।এদিকে শহরে যাওয়ার বদলে চালক ট্যাক্সি ভুল পথে নিয়ে যান। এ সময় নারীরা ওই যুবককে সামনের আসনে যেতে বলেন।

আসন বদল করা মাত্রই এক নারী তাকে জোর করে ইনজেকশন দেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে চেতনা ফিরলে তিনি নিজেকে একটি অপরিচিত কক্ষের ছোট্ট একটি বিছানায় দেখতে পান। এরপর ওই নারীরা তাকে এনার্জি ড্রিংক খাইয়ে টানা তিন দিন যৌন নির্যাতন করেন।

সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৩ বছর বয়সী ওই তরুণকে রাতে তাকে ঘুমাতে দিতেন না তারা। তিন দিন পর ওই যুবককে অর্ধনগ্ন অবস্থায় প্রিটোরিয়ার বেনোনি এলাকার একটি মাঠে ফেলে রেখে যান। নির্যাতনের শিকার তরুণটি একটি মোটরসাইকেল থামিয়ে চালককে সব খুলে বলেন। পরে ওই মোটরসাইকেলের চালক পুলিশকে খবর দেন।

পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন কোলেটে ওয়েলব্যাক বলেন, অপরাধী নারী বা পুরুষ যে-ই হোন না কেন, দক্ষিণ আফ্রিকার পুলিশ যেকোনো যৌন নির্যাতনের মামলা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখে। ওই তিন নারীকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে।

গত ফেব্রুয়ারিতে আফ্রিকার দেশ জিম্বাবুয়ের লুপেন এলাকায় অপহরণের পর চার নারীর হাতে যৌন নির্যাতনের শিকার হন এক যুবক। ওই নারীরা যৌন নির্যাতনের পর তার বীর্য সংগ্রহ করে পালিয়ে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প