বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বে সবচেয়ে বড় ইফতার মসজিদে নববীতে

বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আয়োজনটি হয়ে থাকে সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে। এখানে প্রায় ১২ হাজার মিটার জায়গাজুড়ে দস্তরখানা বিছিয়ে ইফতার করা হয়।

ওই ইফতারে মদিনার স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ি থেকে গাছের খেজুর ও নানা ধরনের খাবার নিয়ে আসেন। ওই খাবারগুলো উমরা পালনকারী সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের রোজাদারদের মধ্যে বিতরণ করা হয়।

ইফতারির ১৫ মিনিট আগে ওই স্থানটি অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা হয়। রমজানে প্রতিদিন মসজিদে নববীতে প্রায় আড়াই লাখ মানুষের ইফতারের আয়োজন করেন মদিনার বিত্তবানরা।

শতবর্ষের এই ঐতিহ্য ধরে রাখতে দেশটিতে ইফতারির সময় বিভিন্ন ধরনের খাবার পরিবেশনের প্রতিযোগিতা শুরু হয়। মসজিদে নববীর রাস্তায় রাস্তায় শিশুরা দাঁড়িয়ে যায় ইফতার নিয়ে। প্রতিদিন আসরের নামাজের পর থেকে শুরু হয় ইফতার পরিবেশনের প্রস্তুতি।

সাধারণত মসজিদের ভেতর খেবসা (এক ধরনের বিরিয়ানি, সৌদি আরবের জাতীয় খাবার) নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। খাবারের মধ্যে থাকে খেজুর, লেবান (টক দই), শরবত, ফল, লাচ্ছি, রুটি, চা ও কফি। তৃষ্ণা নিবারণে থাকে জমজমের পানি। মসজিদের বাইরের ময়দানে থাকে খেবসাসহ নানা পদের খাবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নবীপ্রেমীদের আপ্যায়নে দুপুর থেকে শুরু হয় ইফতার তৈরির কাজ। কেউ নিজ বাড়িতে, কেউ রেস্টুরেন্ট থেকে ইফতার বানিয়ে পরিবেশন করেন। এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে থাকেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প