তিন বিদেশিসহ এটিএম জালিয়াতি চক্রের আটজন আটক
ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির চক্রের সঙ্গে জড়িত তিন বিদেশিসহ আটজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে এটিএম কার্ড, চেক বই, মোবাইল সেট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
তবে ঠিক কোথা থেকে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি মোহাম্মদ ইউসুফ আলী জানান, বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশে এটিএম জালিয়াতিতে এর আগেও বিদেশিদের জড়িত থাকার তথ্য রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













