শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ত্বককে উজ্জ্বল রাখতে কমলার ৪টি ফেস প্যাক

অন্যতম স্বাস্থ্যকর এবং ভিটামিন সমৃদ্ধ ফল হলো কমলা। এই ফল খাদ্য হিসেবে যেমন উপকারী তেমনি ত্বকের পরিচর্যায়ও বেশ কার্যকর। কমলার খোসা, রস, কোষ সবকিছুই বিভিন্ন রকমের ফেস মাস্ক, প্যাক, ক্রিম তৈরিতে ব্যবহার করা যায়। নিয়মিত কমলার তৈরি ফেইস প্যাক ব্যবহারে ত্বক হয় প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সতেজ।

কমলার চারটি ফেস প্যাক তৈরি ও ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বিউটি সাইট ডাই হেলথ রেমিডি ডট কমে। এক নজর দেখে নিতে পারেন।

ফেস প্যাক : ১

যা যা লাগবে : কমলার খোসা গুঁড়ো দুই টেবিল চামচ, কমলার রস দুই ফোঁটা, লেবুর রস দুই ফোঁটা ও চন্দনের গুঁড়ো সামান্য পরিমাণ।

যেভাবে ব্যবহার করবেন

সব উপাদান একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ফেস প্যাক : ২

যা যা লাগবে : কমলার খোসা গুঁড়ো এক টেবিল চামচ, হলুদ গুঁড়ো এক চিমটি ও মধু।

যেভাবে ব্যবহার করবেন

সব উপাদান মিশিয়ে মুখ ও ঘাড়ে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কিছুক্ষণ পর গোলাপ জল দিয়ে আবার মুখ ধুয়ে নিন। এই প্যাকটি সতেজতা ও উজ্জ্বলতা আনতে সাহায্য করবে।

ফেস প্যাক : ৩

যা যা লাগবে : কমলার খোসা গুঁড়ো দুই টেবিল চামচ, লেবুর রস দুই ফোঁটা ও কমলার রস সামান্য।

যেভাবে ব্যবহার করবেন

সব উপাদান একটি পাত্রে মিশিয়ে ঘন পেস্ট করে নিন। মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে গোলাপ জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রস ব্রণ ও দাগের জন্য উপকারী।

ফেস প্যাক : ৪

যা যা লাগবে : ময়দা এক টেবিল চামচ, কমলার রস তিন টেবিল চামচ ও কমলার খোসা গুঁড়ো এক চা চামচ।

যেভাবে ব্যবহার করবেন

একটি ছোট বাটিতে সব উপাদান পরিমাণ মতো নিয়ে মিশ্রণ তৈরি করুন। মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিটের জন্য রাখুন। শেষে গোলাপ জল বা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?