তিন মামলায় খালেদা জিয়ার চার্জশিটের শুনানি ১০ আগস্ট
রাজধানীর দারুসসালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এই তারিখ নির্ধারণ করেন।
মামলাসমুহে বেগম খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে প্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান জামিনে রয়েছেন।
মামলায় উল্লেখ্যযোগ অপর আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল, বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল ও আশিফা আশরাফী পাপীয়া।
২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে দারুসসালাম থানায় মামলাসমূহ দায়ের করে পুলিশ। গত মে মাসে তদন্ত কর্মকর্তা মামলার অভিযোগপত্র দাখিল করেন। তিন মামলায় একই ক্যাক্তিদের আসামি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













