বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তৃতীয় দিনে গড়ালো নৌযান ধর্মঘট

সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারনসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদের ধর্মঘট তৃতীয় দিনে গড়ালো। সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।

বৃহস্পতিবারও একই দাবিতে নৌযান শ্রমিকদের কয়েকটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। তবে বুধবার রাতে সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের দিকে ২৭টি লঞ্চ ছেড়ে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দক্ষিণাঞ্চলের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ধর্মঘটের মধ্যেই সন্ধ্যার পর থেকে এসব লঞ্চ ছেড়ে গেছে। তবে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। অন্যান্য বন্দরেও পণ্য খালাস-বোঝাই বন্ধ রয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান, চার দফা দাবিতে সোমবার মধ্যরাত থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ১৭টি নৌযান শ্রমিক সংগঠন। নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এই অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে।

দাবিগুলো হচ্ছে- নৌযান শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, নৌদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, নদীপথে সন্ত্রাস-চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ করা এবং নৌপথের নাব্যতা বাড়ানো।

তিনি আরও জানান, তেল পরিবহনকারী ট্যাংকারের মালিকেরা মজুরি বাড়ানোর কারণে ট্যাংকার শ্রমিকেরা কর্মবিরতিতে যাচ্ছে না। যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী লাইটার জাহাজের শ্রমিকেরা ধর্মঘটের আওতায় রয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ধর্মঘট করছেন নৌযান শ্রমিকেরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে