‘থার্টি ফার্স্ট নাইটে হামলার পরিকল্পনা ছিল’


পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘মিরপুর থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্যরা থার্টি ফার্স্ট নাইটে হামলার পরিকল্পনা করেছিল। তারা সংগঠনটির সক্রিয় সদস্য।’
বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ৩০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা থার্টি ফার্স্ট নাইটে নাশকতা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে। পাঁচজনের মধ্যে রিয়াজ জেএমবির নেতা। অনেকদিন ধরে সে সংগঠনটির সঙ্গে জড়িত।’
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘এ পাঁচজনের ব্যাপারে আগে থেকেই তথ্য ছিল। পরে তাদের ব্যাপারে নিশ্চিত হয়েই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে গোপন সংবাদে মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।’
এর আগে মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাঈম ওরফে বাপ্পী ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান এবং মো. মামুন ওরফে হিমেলকে মিরপুর থেকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













