দুই ট্রাকের সংঘর্ষে যুবক নিহত: আহত ২


টাঙ্গাইল প্রতিনিধিঃ দুই ট্রাকের সংঘর্ষে ঢকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গাতে আনোয়ার (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। শনিবার (২৫ মার্চ) সকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা রির্সোটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার জয়পুরহাট জেলার চকবিজলী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, শনিবার (২৫ মার্চ) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ঢেউটিন বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি এলেঙ্গা রিসোর্টের সামনে এসে পৌঁছালে অপর একটি ট্রাককে অভারটেক
করার সময় সংঘর্ষে টিনের চাপায় আনোয়ার (২৬) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













