শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুক লাইভে এসে গায়ে আগুন, মৃত্যু

ফেসবুক লাইভে এসে গায়ে আগুন ধরিয়ে দেন জারেড ম্যাকলেমোর (৩০) নামের যুক্তরাষ্ট্রের একজন সংগীতশিল্পী। পরে হাসপাতালে মারা যান তিনি।

স্থানীয় সময় গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। গায়ক হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছিলেন টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের বাসিন্দা ম্যাকলেমোর।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে ম্যাকলেমোর স্থানীয় একটি পানশালায় গাড়ি পার্কিংয়ের স্থানে যান। এরপর নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ওই পানশালার ভেতরে প্রবেশ করেন। তাঁর এ কাণ্ড দেখে আশপাশের লোকজন আতঙ্কে চিৎকার শুরু করেন। ফেসবুকের লাইভেও একই ঘটনা দেখা যায়।

জিম ডাকওয়ার্থ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘কেরোসিনের উৎকট গন্ধে পানশালার কক্ষটি ভরে গিয়েছিল।’

আরেক প্রত্যক্ষদর্শী কিম্বার্লি কোহলার বলেন, ‘মনে হচ্ছিল সিনেমা দেখছি। যেন কেউ একজন আগুনের পোশাক পরে দৌড়াচ্ছে। অনেকে ভেবেই নিয়েছিল, তাঁদের সঙ্গে মজা করা হচ্ছে।’

সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসার জন্যই ম্যাকলেমোর এমন করেছেন বলে ধারণা করছেন কোহলার। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটু দূরেই ম্যাকলেমোরের সাবেক প্রেমিকার কর্মস্থল। একসঙ্গে থাকাকালীন তাঁদের মধ্যে নাকি মোটেও বনিবনা হতো না।

আদালত সূত্রে জানা যায়, সাবেক প্রেমিকার ওপর অত্যাচার ও হত্যার হুমকি দেওয়ার কারণে ম্যাকলেমোরকে ২০১৬ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। সেই থেকেই তিনি হতাশায় ভুগছিলেন।

এদিকে, ম্যাকলেমোরকে বাঁচাতে গিয়ে আহত হন আরো এক ব্যক্তি। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি