দুই সন্তানের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা
বিষপানে এক নারী এবং তার সন্তানের লাশ পাওয়া গেছে পাবনার ঈশ্বরদীতে; ওই নারী সন্তানদের মুখে বিষ ঢেলে দেওয়ার পর নিজে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রাম থেকে পাপিয়া সুলতানা (৩০) ও তার দুই সন্তান ইমন (৪) ও জীবনকে (১৩ মাস) ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চেষ্টা করেও পাপিয়া ও জীবনকে বাঁচানো যায়নি বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুর রহমান সাগর জানিয়েছেন। ইমনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ স্থানীয়দের উদ্ধৃত করে বলেন, “এনজিও কর্মী মিজানুর রহমানের সঙ্গে কলহের পর তার স্ত্রী পাপিয়া দুই শিশু সন্তানের মুখে বিষ ঢেলে দিয়ে নিজেও বিষপান করেন।”
বাড়ির লোকজনই টের পেয়ে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













