দুই সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ


পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও বরগুনা-২ আসনের সরকারদলীয় এমপি হাচানুর রহমান রিমনকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব শামসুল আলম জানিয়েছেন।
নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ৬ ডিসেম্বর বরগুনা-২ আসনের সংসদ সদস্য হাচানুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল ইসি। পরে তিনি দুঃখ প্রকাশ করে পুনরায় এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে লিখিতভাবে ইসিকে জানিয়েছিলেন। তবে এবারই প্রথম ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে চিঠি দেওয়া হচ্ছে।
ওই দিন আরও দুই সংসদ সদস্য ঢাকা-২০ আসনের এমএ মালেক ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













