বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৮ নয়, দিনে ৬ ঘণ্টা কাজ সুইডেনে

নে ৮ ঘণ্টার বদলে ৬ ঘণ্টা কাজের সিদ্ধান্ত নিল সুইডেন। উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মীদের খুশি করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সুইডেন সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। প্রকাশিত খবর অনুযায়ী, এরমধ্যেই সেখানকার বেশ কিছু সংস্থার কর্মীরা দৈনিক ৬ ঘণ্টা করে কাজ করা শুরু করেছে।

রয়টার্স জানিয়েছে, সুইডেনের শহর গোথেনবার্গে টয়োটা কোম্পানিতে ১৩ বছর আগে থেকেই এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। সেখানে দেখা গেছে, কম সময়ের মধ্যে কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলছে কর্মীরা। এ ছাড়া ৬ ঘণ্টা কাজ করে পরিবারের সঙ্গে অনেক বেশি সময়ও কাটাতে পারছে তারা।

সম্প্রতি এক গবেষণায় সুইডিশ সরকার জানায়, সপ্তাহে ৩০ ঘণ্টা কাজ নিয়োগকর্তা ও কর্মী উভয়ের জন্যই উপকারী। খ্যাতনামা সুইস প্রতিষ্ঠান টয়োটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘কর্মীদের ৮ ঘণ্টা কাজ করার কোনো মানেই হয় না। টানা বেশি ঘণ্টা কাজ করার ফলে ক্লান্ত হয়ে পড়েন কর্মীরা। যার জন্যই বড় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। কারণ অফিসে কাজ করার সঙ্গে নিজের পরিবারকেও সময় দেওয়া খুব জরুরি হয়ে পড়ে। এর ফলে অতিরিক্ত চাপের সৃষ্টি হয় কর্মীদের মাথায়।’

কিছু কিছু জায়গাতে এই নিয়ম এখন থেকে মেনে চলা হলেও, ২০১৬ সাল থেকে গোটা সুইডেনে এই নিয়ম চালু হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প