বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুচোখ উপড়ে হত্যার চেষ্টা

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ির বাসিন্দা পান ব্যবসায়ী কবির মৃধাকে অপহরণের পর দুচোখ উপড়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাকে উপজেলার গজারিয়া গ্রাম থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি হাসপাতালে নিয়ে আসা হয়। আহত কবির মৃধা বাশগাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য।

পরিবার সূত্র জানায়, পান ব্যবসায়ী কবির মৃধা বিকেলে কালকিনির খাসেরহাট বন্দর থেকে ঢাকাগামী লঞ্চে ওঠেন পানের চালান নিয়ে যাওয়ার জন্য। লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর লঞ্চঘাটে যাত্রী উঠানোর জন্য থামলে, আগে থেকে ওঁৎ পেতে থাকা সুমন বাহিনীর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। পরিবারের লোকজন এই ঘটনা পুলিশকে জানালে বরিশালের মুলাদী ও শরীয়তপুরের গোসাইরহাট এবং মাদারীপুরের কালকিনি থানা পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালায়। কালকিনির বাঁশগাড়িসংলগ্ন শরীয়তপুরের গজারিয়া গ্রামের মাঠে চোখ উপড়ে হত্যার চেষ্টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, পুলিশ কবির মৃধাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। রাত ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী