দুদক কার্যালয়ের নাম শুনলে মানুষ ভয় পায় : চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, “দুদক কার্যালয়ের নাম শুনলে মানুষ ভীত হয়। সেখানে শখ করে কেউ যান না। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য এটি মহাসমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেখানে গণমাধ্যমকর্মীরা ওত পেতে থাকেন সব সময়। আর রাজনৈতিক নেতারা ব্যক্তিগত কাজে গেলেও পরদিন পত্রিকার শিরোনাম হয়, ‘অমুক নেতাকে দুদকে তলব’। এ কারণে দুদক কার্যালয় একটি স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে।”
আজ শনিবার দুপুর ২টায় লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। এ সময় তিনি দেশকে ভালোবেসে দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র এম এ তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু প্রমুখ।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













