বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাত জল্লাদ প্রস্তুত, নেতৃত্বে শাহজাহান

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকর করতে সাত জল্লাদকে প্রস্তুত রাখা আছে।

শনিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চে তাদের মহড়া হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র নিশ্চিত করেছে।

কারাগার সূত্র জানায়, সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকরের কাজে মোট সাতজন জল্লাদ অংশ নেবেন। তারা হলেন্- মো. শাহজাহান ভূঁইয়া, আবুল, হজরত, মাসুদ, ইকবাল, রাজু ও মুক্তার। তাদের মধ্যে প্রধান জল্লাদ হলেন শাহজাহান ভূঁইয়া।

আসামিদের ফাঁসির মঞ্চে তোলা, ফাঁসি কার্যকর, ফাঁসির পর লাশ ওঠানোর মতো সব কাজ করবেন এই সাত জল্লাদ।

তাদের মধ্যে ২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধ মামলার প্রথম মৃত্যুদণ্ড আসামি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে জল্লাদের কাজটি করেন শাজাহান। আর ২০১৫ সালের ১১ এপ্রিল অপর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সময় জল্লাদ ছিলেন রাজু।

এদিকে সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশে গড়ে তোলা হয়েছে নিরাপত্তাবলয়। শনিবার দুপুর থেকে পুরান ঢাকার চাঁনখারপুল,নাজিমউদ্দিন রোড, বখশীবাজার, চকবাজার ও সাতরওজা এলাকায় ছোটখাটো যানবাহন চলাচলের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওই এলাকায় উঁচু ভবনগুলোর ছাদে পুলিশের উপস্থিতিও দেখা গেছে। চাঁনখারপুল থেকে কারাগারের সামনে দিয়ে চকবাজার পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ