দুর্ঘটনার কিছুক্ষণ আগেই হেলিকপ্টারে ছিলেন সাকিব
কক্সবাজারে উড়ন্ত অবস্থা থেকে মাটিতে ভূপাতিত হওয়ার কিছুক্ষণ আগেও হেলিকপ্টারটিতে ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ছিলেন তার প্রিয়তমা স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং শিশু সন্তান আলাইনা সাকিব।
স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে যেতে বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি ভাড়া করেছিলেন সাকিব। তাকে নামিয়ে অন্য যাত্রীদের নিয়ে ফেরার পথে ইনানী সাগর সৈকতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মেঘনা অ্যাভিয়েশনের এক পাইলট এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান হেলিকপ্টার ভাড়া দিচ্ছে। সাকিব আল হাসান নানা সময় যাতায়াতের জন্য হেলিকপ্টার ভাড়া নিয়ে থাকেন। সাকিব আল হাসান ও তার স্ত্রী পুরোপুরি সুস্থ আছেন। তারা এখন কক্সবাজারে সময় কাটাচ্ছেন। এখনও তার কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি গণমাধ্যমর্মীরা। তবে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সাকিবের নিরাপদে আছেন জেনে সমর্থকরা স্বস্তির কথা জানাচ্ছেন।
ইয়াসিন বাবু নামে একজন লিখেছেন, সাকিব আল হাসানের ওপর ১৬/১৭ কোটি মানুষের এবং তার পিতা মাতার, আত্মীয় স্বজনদের দোয়া আছে। শুধু তাই নয়, বিশ্বের অনেক ক্রিকেটপ্রেমী আছেন যারা তারাও তার জন্য সব সময় দোয়া করেন। আল্লাহ সবার দোয়াই কবুল করে আজ আমাদের দেশের গর্ব সাকিব আল হাসানকে বাঁচিয়েছেন।
জুনায়েদ স্বাধীন লিখেছেন, ‘থ্যাংকস গড’।
কবির মাহমুদ লিখেছেন, ‘কোটি বাঙালির দোয়া আছে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, হঠাৎ হেলিকপ্টারটি আকাশ থেকে মাটিতে পড়ে দিয়ে দুই টুকরো হয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। তার আগেই আহতদেরকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













