বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত এক, আহত চার

কক্সবাজারে বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন। সকাল সাড়ে নয়টার দিকে উখিয়ারি ইনানী সমুদ্র সৈকত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তিনি জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা দুর্ঘটনাস্তলে আসেন। এসে দেখেন হেলিকপ্টারটি দুই টুকরা হয়ে সাগর সৈকতে পড়ে আছে।

এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, তারা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আহত পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে একজনকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

এখনও আহত বা নিহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুর্ঘটনাটি কেন হলো এটাও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সংবাদকর্মী তৌফিকুল ইসলাম লিপু জানান, নিহত এবং আহত সবাই কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন।

এদিকে মেঘনা এভিয়েশনের একজন কর্মকর্তা জানান, ‘দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসতে আমরা আরেকটি হেলিকপ্টার পাঠাচ্ছি। এ কারণে ব্যস্ত আছি। এই মুহূর্তে বিস্তারিত বলতে পারছি না।’

এদিকে মেঘনা এভিয়েশনের একজন পাইলট জানান, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশিরকে কক্সবাজার নামিয়ে দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত