শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বন্দুকধারীর গুলিতে পরিবেশমন্ত্রী ইমানুয়েল নিয়নকুরু নিহত

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আফ্রিকার দেশ বুরুন্ডির পরিবেশমন্ত্রী ইমানুয়েল নিয়নকুরু নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, রাজধানী বুজুমবুরার বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন।

বুজুমবুরা পুলিশের মুখপাত্র পিয়রে এনকুড়িকিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে বলেছেন, স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে রোহেরোর বাসায় ফেরার পথে এক বন্দুকধারীর গুলিতে দেশটির পানি, পরিবেশ ও পরিকল্পনামন্ত্রী ইমানুয়েল নিয়নকুরু নিহত হয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, হত্যাকাণ্ডের পর এক নারীকে আটক করা হয়েছে। বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা বলেছেন, অপরাধীকে শাস্তি পেতে হবে। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে পিয়েরে এনকুরুনজিজা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। তখন থেকে দেশটি ব্যাপক অস্থিরতা শুরু হয়। প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে আন্দোলন শুরু করে দেশটির বিরোধীদল।

অস্থিতিশীল বুরুন্ডিতে তখন থেকে এখন পর্যন্ত উচ্চ-পদস্থ সেনাকর্মকর্তাসহ শতাধিক মানুষ খুন হয়েছেন। এ ছাড়া অন্তত ৩ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন। কয়েক মাস ধরে দেশটিতে অস্থিরতা না থাকলেও এই প্রথম ক্ষমতাসীন সরকারের কোনো মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হলেন।

সূত্র : বিবিসি, আলজাজিরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প