শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাংসদ লিটনের মরদেহ ঢাকায়

দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ ঢাকায় আনা হয়েছে। তার মরদেহ রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে।

আজ রবিবার বিকেল ৩টার দিকে হেলিকপ্টারযোগে লিটনের মরদেহ ঢাকায় আনা হয়েছে।
এর আগে আজ দুপুর পৌনে ১টার দিকে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে লিটনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল। জানাজা শেষে দুপুর ২টায় একটি হেলিকপ্টার তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে।

জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একইদিনে সুন্দরগঞ্জে নিয়ে যাওয়া হবে লিটনের মরদেহ। সেখানে বাদ আসর তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জ পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। আজ রবিবার সকাল ৬টায় সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লা আল মামুন এ হরতালের ডাক দেন।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে