বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশজুড়ে ব্যাপক বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত

দেশজুড়ে মুষলধারায় বৃষ্টি ঝরিয়ে বিদায় বার্তা জানান দিচ্ছে বর্ষার মাস আষাঢ়। তবে আষাঢ়ের এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আসছে শুক্রবার পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এ কদিনে। অতিবৃষ্টিতে পার্বত্য অঞ্চল, কক্সবাজার, সিলেটে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের প্রায় সব অঞ্চলেই দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তা অব্যাহত থাকতে পারে আরও তিন থেকে চার দিন। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের আবার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও তিনি জানান। পাহাড়ি এলাকায় ভূমিধসেরও শঙ্কা রয়েছে।

এদিকে বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে দেশের উত্তর-পূর্বে অনেক এলাকা প্লাবিত হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে