বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাভারে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী লিটন মণ্ডল গ্রেপ্তার

সাভারে দুই তরুণী ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামী পলাতক লিটন মণ্ডলকে ২ দিন পর মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ৬ জুলাই রাতে সাভারে দুই তরণী ধর্ষণের ঘটনায় ঐ দিনই মোর্কারম ও মিজানুর রহমান নামে দুই নিরাপত্তাকর্মীকে আটক করা হয়। কিন্তু মামলার প্রধান আসামী লিটন মণ্ডল পালিয়ে যাওয়ায় তাকে ঐ সময় আটক করা সম্ভব হয়নি।

তবে এরপর থেকে লিটনকে ধরতে অভিযানে নামে পুলিশ। এর দুই দিন পর মঙ্গলবার সন্ধ্যায় সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মনিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরখালসী গ্রাম থেকে পলাতক লিটন মণ্ডলকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, গ্রেফতার লিটন মণ্ডলকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য যে, গত শুক্রবার (৬ জুলাই) রাতে গাজীপুরের কোনাবাড়ী হতে দুই তরুণী সাভারের আসেন মডেল তারকা হতে। রাত ১০টার দিকে সাভার বাজার স্ট্যান্ড এলাকার লিজেন্ড স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে রাতভর ধর্ষণ করে প্রতারক লিটন মণ্ডল ও দুই নিরাপত্তাকর্মী।

সকালে লিটন মণ্ডল পালিয়ে যাওয়ার পর এলাকাবাসীর সহায়তায় দুই তরুণীকে উদ্ধার করে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়। এরপর ভুক্তভোগীরা সাভার মডেল থানায় লিটন মণ্ডলকে প্রধান আসামী করে তিন জনের নামে মামলা দায়ের করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত